অচেনা আগুন

posted in: নতুন লেখা | 0

অচেনা আগুন— কেউ পোড়ে, কেউ পোড়ায়।

যে পোড়ে, তার দগদগে ক্ষতচিহ্ন সবাই দেখে; আর যে পোড়ায়— সে থাকে অদেখা, অচেনা, অপরাধহীন মুখে!

যে পোড়ে, তার জীবন ছাই হয়ে উড়ে যায় বাতাসে, আর যে পোড়ায়— সে সাজায় ফুলেল বসন্তের মুকুট, তার আঙুলে আগুন নয়, রঙিন প্রজাপতি।

আমার এই দগদগে ক্ষত দেখে কেউ হাসে, কেউ ছুড়ে দেয় তির্যক পরিহাস, কারো চোখে ঝরে সহানুভূতির মেঘ—

তবু তুমি, হে নির্মম, নির্লিপ্ত থেকো; তোমার তাতে কিছুই আসে যায় না।

সেই অচেনা আগুন, সেই নীরব দহন— রক্তক্ষরণের মতো নিঃশব্দে জ্বলে,

তবু কারো চোখে ধরা পড়ে না আমার পোড়ার আলোকছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *