তোমাকে মনে পড়ে যায়

মধুর ক্যান্টিনে যাই অরুণের চায়ের কাপে চুমুক দিতে দিতেবসু, তোমাকে মনে পড়ে যায়।তোমার সেই সদাহাসিমাখা ফুল­ ঠোটউজ্জ্বল চোখের দ্যুতি সারাক্ষণ চোখে চোখে ভাসে।বুঝি এখনি সংগ্রাম পরিষদের মিছিল শুরু করার তাগিদদেবে তুমি, ওইতো সবার আগে তুমি মিছিলের।কী সুঠাম তোমার এগিয়ে যাবার … Continued

যাওয়া হয় না

বহুদিন যাওয়া পড়ে নি তোমার কাছে তুমি নিশ্চয়ই খুব রেগে-মেগে আর কখনো কথাই বলবে না এমন প্রতিজ্ঞা নিয়ে বসে আছো। আমিও ভেতরে ভেতরে বাড়িপলাতক বালকের মতো খুব ভীত, এতদিন পর কীভাবে তোমার সামনে দাঁড়াব! ‘কেউ কী এমন নিষ্ঠুর পাষাণ হয় … Continued

পারমাণবিক স্মৃতি

তুমি কী করে আমাকে ভুলে যাবে ভুলবে আমার প্রেম জলের ভেতরে অম্লজান ও উদযানের মতো একদা মিশেছিলাম আমরা অখণ্ড একপাত্র জলের মতন ক্ষুরের কাছে থেকে তার ধারকে পৃথক করা যেমন অসাধ্য মানুষের তেমনিই অসম্ভব ছিলো একদা আমার কাছ থেকে তোমাকে … Continued

সবুজ চাদরে ঢাকা রক্তাক্ত ছুরি

সবুজ চাদরে ঢেকে রেখেছো রক্তাক্ত ছুরি কেউ দেখতে পাচ্ছে না যেরকম সন্তর্পণে গোক্ষুর লুকিয়ে থাকে সবুজ ঝোপের মধ্যে। আড়িয়াল খাঁর জলে স্নানে নেমে সুচতুর ধুয়ে ফেলেছ তোমার  রক্তমাখা উত্তরীয় বাহারি সবুজ ওঠে ঝলসে জমিন থেকে একফোঁটা রক্ত নেই একদম পরিষ্কার! … Continued

যদি তুমি আসো

আমি গ্রেনেডের মতো গর্জে উঠব হুংকারে অহংকারে ফেটে পড়বে রাজপথ একটি শর্তে শুধু— যদি তুমি আসো অ্যান্টি-এয়ারক্রাফটের মতো আকাশে তুলবো হাত লক্ষ্যভেদী কামানের গোলার মতন জ্বলে উঠবে আমার এ চোখ লক্ষ চোখে যদি তুমি আসো আপাদমস্তক আগ্রাসী বেনিয়া রাজধানীর পেটের … Continued

বিপ্লবের মৃত্যু নেই

তোমার হত্যার প্রতিশোধ আজও নিতে পারি নি চে অথচ কোমল কৈশোরেই প্রতিশোধ চেয়ে ঘর ছেড়েছিলাম নিষিদ্ধ অস্ত্র হাতে গোপন গেরিলা বন-বাদাড় ঝোপ-ঝাড় হাওর-বাঁওড় নদী ও পাথার বালুচর কৃষকের কুঁড়েঘর, শ্রমিক-বস্তিতে কত না ওঁত পেতে থেকেছি ট্রিগারে নেচে উঠেছে বিক্ষুব্ধ আঙুল … Continued

তাহেরের স্বপ্ন

যিনি আবু তাহের কর্নেল যিনি ফাঁসিমঞ্চে হাসলেন তিনি এখন লজ্জায় কালো হন প্রতিদিন আমার স্বপ্নের মধ্যে। গতকাল ভোররাতে আমাকে তিনি নিয়ে গেলেন দেশের একটি সেনাবাসে ইশারায় খুব আস্তে আস্তে তাঁর ক্র্যাচে হেঁটে হেঁটে সারি সারি জোয়ানের কবরের পাশে দাঁড়ালেন। অনেকের … Continued

ধূসর জমিন

কোথাও দাঁড়াতে পারছি না যে মাটিতেই পা রাখি চোরাবালি সরে সরে যায় ধূসর জমিন! দুরন্ত অশ্বের খুর ডুবে যায় গহিন মরীচিকায় প্রখর সূর্যের অগ্নি নিভে যায় চিরায়ত অন্ধকারে। এতো কুয়াশায় ডোবা চরাচর এতো দিকভ্রান্তি এতো প্রহেলিকা প্রেতায়িত জোছনার হাতছানি লেলিহান … Continued

মুক্তিযুদ্ধ

হল্ট! অমাবস্যার অন্ধকার থমকে দাঁড়ালো যুবক            এক                    দুই                            তিন ব্রিজের নিচ থেকে উঠে আসে           একজন রাজাকার                  একজন আলবদর                         একজন খানসেনা বেয়নেট উঁচিয়ে ঘিরে ফেললো যুবককে টর্চের তীব্র আলো ছুঁড়ে দেখে নিলো নিটোল নিষ্প্রভ যুবকের … Continued

সময় এখন

সময় এখন ভীষণ অন্যরকম বদলে যাচ্ছে সবকিছু বদলে যাচ্ছে মানুষ প্রকৃতি প্রকৃতির সন্তানেরা। মানুষের অন্তর্গত বোধ বদলে যাচ্ছে স্বপ্নতা যে মানুষ ভোরের আলোর দিকে যাওয়ার কথা ছিল সে এখন হায়নার থাবার মতন রোমশ অন্ধকারে সেঁটে যাচ্ছে, যে পাখি গান গাইত … Continued

ইশতেহার

আমি কী লিখবো বলো? বললে দেশের কথা হই দেশদ্রোহী। ভাবলে প্রেমের কথা আমি হই নগ্ন কামুক। আমি তো দালাল নই নই মোসাহেব আমি এক প্রেমিক বিপ্লবী ফাঁসি দেবে- দাও।

শাশ্বত হে শহীদেরা

আমরা তোমাদের ভুলে গেছি ভুলে গেছি তোমাদের হীরণ স্মৃতি। মনে রাখবার মতন অতটা সময় কোথায়? আমরা সবাই ব্যস্ত যে-যার ধান্দায়। বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর যুগে কোনো মানুষেরই আত্মোৎসর্গ আর বেশি স্পর্শকাতর নয় বেশিদিন কারো স্মৃতি ধরে রাখবার মানবিক বোধ ক্রমশ লোপ … Continued

ফুল ও অস্ত্র

                                                                                 শ্বেত                            কপোত উড়লো যখন আকাশে; মন্ত্রীপ্রধান ও অস্ত্রপ্রধান                   ফুল আর অস্ত্র বিনিময় করলেন; ফুল ও অস্ত্রের পার্থক্য কী আমি                বুঝি না; যে আমাকে খোঁপা থেকে ফুল খুলে             দিয়েছিল; সেই তো আমাকে প্রথম রক্তাক্ত করেছে          … Continued

থানাপাড়ার মেয়েরা

থানাপাড়া মেয়েরা সুখি হবে না কেউই প্রতারিত প্রেমিকের দীর্ঘশ্বাসে তাদের হৃদয়ে                          জ্বলবেই তুষের অনল। যে যেখানেই থাকুক না প্রাসাদ-প্রাচুর্যে প্রতারক প্রেমের আত্মঘাতি লেলিহান শিখা                         দাউদাউ পোড়াবেই                                   বুকের বাসর। থানাপাড়ার মেয়েরা সুখি হবে না কেউই। যৌবনের প্রারম্ভেই প্রণয়ের … Continued

যুদ্ধে যাওয়া দুরন্ত ছেলে

পেছনে তোমার সহযোদ্ধা অগণিত মানুষের রক্তদেহ; খুলিহীন চোখ-হাত-পা-বক্ষ-উদর ছিন্নভিন্ন। দাউ দাউ গ্রামগুলো জ্বলছে আগুনে পোড়াজমি, বিরান খামার, ভাঙা ব্রিজ, খণ্ড কালভার্ট রক্তজলনদী ধ্বংসস্তূপ ধোঁয়ার কুণ্ডলী ছাওয়া আকাশ বাতাসে কান্নার সকরুণ আর্তনাদ হাহাকার ভেদ করে উড়ছে সবুজ লাল পতাকা বিজয় আতস … Continued

এখানে এখন

এখানে এখন টেটাবিদ্ধ মানুষের চোখ মেঘের অরণ্যে ভেসে বেড়ায় শীতার্ত নদী চৌচির গানের ফুলে মৃত মৌমাছির শব নক্ষত্রের সব আলো গিলে খায় আজদাহা ওবামার কালো কোট নাচে দক্ষিণ এশিয়ায় লামা মারমার দোচোয়ানী তীব্র ঝাঁজে। রুপালি ইলিশ পেটি সোনাছাপা জামদানি সোনিয়ার … Continued

লাশগুলো যায় নি, যাবে না

লাশগুলো কথা বলতে চায় লাশগুলো উঠে দাঁড়াতে চায় লাশগুলোর উত্তোলিত হাত ঠিকরে বেরিয়ে আসা চোখ আগুনের গোলা হয়ে ছড়িয়ে পড়তে চায়। তোমরা কিছুতেই ওদের স্তব্ধ করতে পারবে না ওরা হস্তান্তর হয় নি স্বজনের কাছে ওরা যায় নি অধরচন্দ্র বিদ্যালয়ের মাঠ … Continued

পুত্রভাষা

আমি আমার ভাষার কবি স্বর-ব্যঞ্জণ অ আ ক খ এই ধ্বনিতেই শব্দ সাজাই দুঃখ কিংবা সুখের ছোঁয়ায় আষাঢ়স্য বৃষ্টিফোঁটায়  রাত্রি দিবস কাঁদতে থাকি নীলযমুনা দুই নয়নে। প্রেম কিংবা বিরহ যাপী চুম্বন কিংবা মৈথুনে এই ভাষাতেই প্রকম্পমান এই ভাষাতেই খিস্তিখেউড় আকাশচেরা … Continued

ফিরিয়ে দাও সেই স্টেনগান

ফিরিয়ে দাও ফিরিয়ে দাও সেই স্টেনগান দাউ দাউ আগুনের শিখা সারি সারি লাশ আর হায়েনার শ্যেনদৃষ্টির ভেতর থেকে গোপনে সরিয়ে নেয়া কালো সে ইস্পাত। ফিরিয়ে দাও ফিরিয়ে দাও সেই স্টেনগান ঝাউতলা হাট লুট করে ফিরে যাবার সময় ইছামতি তীরে হানাদার … Continued