তুমি চলে গেছো
সোল্লাসে তাই
তুড়ি মেরে বলে উঠি
প্রেম জিন্দাবাদ
দীর্ঘজীবী হোক ভালোবাসা
তুমি চলে না গেলে
চালের বস্তায়
ডানোর কৌটায়
বন্দি হতো প্রেম
কসাইয়ের দোকানে
ঝুলে থাকতো ভালোবাসা।
তুমি চলে না গেলে পেঁয়াজ মরিচ
রসুনের মতো
পাটায় পিষে যেতো প্রেম
আলুভর্তা
হতো ভালোবাসা।
তুমি চলে না গেলে
বিছানা-বালিশ
চাদরে-ওয়্যারে
কুঁচকে যেতো প্রেম
বাচ্চার ভেজা বিছানা
সর্দি-কাশি-বমি
মাখামাখি হতো ভালোবাসা।
তুমি চলে গেছো।
তাই
বেঁচে গেছে প্রেম।
Leave a Reply