লাভলী, তুমি আমাকে ভালো না বেসে খুব ভালোই করেছো
যদি ভালোবাসতে আমার হতো না কিছুই তবে
প্রতিদিন সন্ধ্যার পূর্বেই ফিরে আসতাম ঘরে
দরজা জানালা আটকে দিতাম ভূত প্রেত আর অন্যান্য
পেটিবুর্জোয়া মেয়েদের ভয়ে।
পিন্নি, তুমি ভালোবাসলে যাওয়া হতো না বস্তিতে আর
তুমি ভালোবাসলে যেতাম না তো কৃষকসভায়
তুমি ভালোবাসলে গেরিলাযুদ্ধ প্রিয় হতো না আমার
তুমি ভালোবাসলে সমাজতন্ত্র চাইতাম না হয়তো।
রিনি, তুমি ভালোবাসলে সাধনা হতো না কম্যুনিস্টের
তুমি ভালোবাসলে বুলেট দেখে ভীত হতো বুক
তুমি ভালোবাসলে ভুলে যেতে পারতাম না হয়তো লোভ।
সুবর্ণা, তুমি ভালোবাসলে বাড়ি গাড়ি কাঁচা অর্থ টি.ভি. ফ্রিজ
বাসি ফুল তরকারির মতন তোমার শরীর খুব প্রিয় হতো
তুমি ভালোবাসলে আমি ‘ভালোবাসা’ই ভুলে যেতাম একদিন।
Leave a Reply