আমি সেই মানুষ

posted in: নতুন লেখা | 0

আমি সেই মানুষ— যাকে মানুষ চেনে রাগী, জেদী, খ্যাপাটে বলে; যার চারপাশে ভাসে মারদাঙ্গা আর বিদ্রোহের গুজব। আমি চোখে চোখ রেখে কথা বলেছি, কারও ভয়ে চোখ নামাইনি কোনোদিন। ক্ষমতার উদ্ধত কলার চেপে ধরেছি, অন্যায়ের মুখোমুখি দাঁড়িয়েছি নির্ভয়ে, এমপি, মন্ত্রী, মাস্তান, … Continued

ব্যবহৃত আমি

posted in: নতুন লেখা | 0

না, চাই না কিছু, তবু— তুমি আমাকে ব্যবহার করতে পারো, নাব্য ভূমির মতো— যে মৃত্তিকায় বপন হয় তোমার সকল ইচ্ছের বীজ। ইচ্ছার লাঙ্গলে চষে নিতে পারো আমাকে বারবার, ক্লান্তিহীন— আমি তবু থাকবো নীরব, উর্বর, প্রস্তুত। তুমি যখন মহাদুঃসময়ে একাকী, সব … Continued

তবু তোমাকেই

posted in: নতুন লেখা | 0

সোনালি ঈগলের নিষ্ঠুর ঠোঁটে আমার হৃদপিণ্ড ছিঁড়ে নিয়েছ তুমি, রক্তস্নাত পৃথিবীর বক্ষ থেকে কেড়ে নিয়েছ সমস্ত আলোর উত্তরাধিকার। ধারালো নখরের আঘাতে অন্ধকারের গভীরে বিদ্ধ করেছ দৃষ্টি, ছিন্নভিন্ন করেছ আমার সমগ্র অস্তিত্ব— রক্তের উন্মত্ত স্রোতে ভেসে গেছে মাটি, হাড়গোড়ের আর্তনাদে কেঁপে … Continued

অচেনা আগুন

posted in: নতুন লেখা | 0

অচেনা আগুন— কেউ পোড়ে, কেউ পোড়ায়। যে পোড়ে, তার দগদগে ক্ষতচিহ্ন সবাই দেখে; আর যে পোড়ায়— সে থাকে অদেখা, অচেনা, অপরাধহীন মুখে! যে পোড়ে, তার জীবন ছাই হয়ে উড়ে যায় বাতাসে, আর যে পোড়ায়— সে সাজায় ফুলেল বসন্তের মুকুট, তার … Continued

ছাইভস্মের পাশে

posted in: নতুন লেখা | 0

কী এমন অপরাধে, তুমি এভাবে চলে গেলে— আমাকে প্রমিথিউসের মতো একা করে, বেঁধে দিলে অগ্নিশৃঙ্খলে, রক্তাক্ত পাহাড়ের চূড়ায়… কেড়ে নিলে রোদের উষ্ণতা, চাঁদের জোছনা মুছে দিলে, ভালোবাসার সব ঋতু, সব বর্ণ, ফুলের গন্ধ, হাসির উপকরণ— সবটুকুই কেড়ে নিলে তুমি! তুমি … Continued

দেয়া–নেওয়া

posted in: নতুন লেখা | 0

‘দেওয়ারও কেউ নেই, নেওয়ারও কেউ নেই’— তবু চেয়েছি দিতে, উজাড় করে দিতে; চাইনি কিছুই— একবুক ভালোবাসা ছাড়া। কতটুকু পেরেছি দিতে, কতটুকু নিয়েছি— তার হিসাব কখনো কষিনি। শুধু জানি, এই জীবনকে পূর্ণ করেছি দীর্ঘশ্বাসে, হাহাকারে, নিঃশব্দ আর্তনাদে। একদিন নদীকে বলেছিলাম— এক … Continued

যে কবিতাটি কেউ লেখেনি

posted in: নতুন লেখা | 0

আমি একটি কবিতা লিখতে চেয়েছিলাম— যে কবিতা আজও লেখা হয়নি, লেখেনি কেউ, হয়তো কোনোদিন লিখতেও পারবে না কেউ। সে কবিতা লিখিয়ে নিতে চেয়েছিলাম অনন্ত বিস্ময়ে স্তব্ধ আকাশকে দিয়ে— নীল শূন্যতার বুক চিরে যে ভাষা ঝরে পড়ে নক্ষত্রের নিঃশব্দ ধ্যান থেকে। … Continued

সে আমার বাংলা ভাষা

posted in: নতুন লেখা | 0

জন্মের প্রথম অন্ধকার ভেদ করে রক্তমাখা আলোয় যখন আমি নবজাত চিৎকারে কেঁপে উঠেছিলাম— ওয়া… ওয়া… সেই আদিম উচ্চারণের কম্পনে যে প্রথম সুর নেমে এসেছিল পৃথিবীর বুকে, সে আমার বাংলা ভাষা। আমার কাঁপা ঠোঁটে প্রথম যে শব্দ শিশিরভেজা কুঁড়ির মতো ফুটে … Continued

অস্ত্র

‘কোথায় রেখেছিস, কোথায় কয়টি আছে বল?’ পুলিশের বড়কর্তা বারবার শুধালেন ‘বল শালা, শূয়ারের পুত, কোনখানে রেখেছিস?’ ধমকে দালান ফাটে, নিরুত্তর ফাটে না আমার বুক চোখ রাঙা করে সি.আই.ডি. অফিসার খুলে দেয়া গোয়েন্দা রিপোর্ট বুক : ‘এই যে দেখুন স্যার।’ অকস্মাৎ … Continued

গাভী

ঢাকা কলেজের মাঠে প্রতিদিন দেখি আল্লাহর ফেরেশতার মতো শাদা একটি গরিব গাভী রাত্রে মাঠে ঘাসে জোছনায় চরতে দেখি তাকে কেমন নির্লিপ্ত উদাসীন এক দার্শনিকের মতন পাসপোর্ট পরিত্যাগী বিদেশিনীর মতন স্বর্ণকেশী জোছনা এসে গাভীকে জড়ায়, নড়েচড়ে ঘাসে জোছনা এক পরী, একজোড়া … Continued

মোহন

মোহন বাঁশি মোহন বাঁশি              আর দুটো সুর তোলো              সর্বনাশের প্রলয়ভেরি              বাজাও সময় হলো মোহন বাঁশি বাজলে পরে              সর্বনাশের ভেলা              ভাসবে একা দোদুল্যমান              সাঙ্গ হবে খেলা মোহন বাঁশি বাজবে না আর              এক রাধিকার স্বরে … Continued

সামরিক আদালতে অভিভাষণ

লাল সালু ঘেরা এ অবৈধ আদালত আসামির কাঠগড়ায় দণ্ডায়মান অভিযুক্ত আমি আমার বিরুদ্ধে স্মরণাতীতকালের ভয়াবহ রাজদ্রোহিতার অভিযোগ। কেনো আমি এই ভিন্ন শাসনের সুকঠিন অর্গল গুঁড়িয়ে সর্বপ্রথম সহস্র মানুষের মিছিলে নেতৃত্ব দিয়েছি? বিচারাসনে উপবিষ্ট বিশেষ পোশাকি বিচারক জ্বলজ্বলে হিংস্রতায় ভরা মুখে … Continued

আমার মা

আমার মা ছিলেন চাঁদের কণার মতন রূপসী যে কারো নজর কাড়ার মতন আকর্ষণীয়। পঞ্চাশ বছর আগে আমি যখন কিছুটা বুঝমান মা তখন যৌবনবতী কী সুন্দর মাথার ওপরে মৃদু ঘোমটায় নিজেকে শালীন করে রাখতেন ঘরে বা বাইরে! মা ছিলেন আশেপাশে দশ … Continued

পাইলাম, পাইলাম না

তোমার লগে আমার হয় নাই দ্যাখা রক্তবারুদ সময়ে, যদি হইতো হাত ধইরা টাইনা লইয়া যাইতাম স্টেনগান বাজাইতে বাজাইতে গেরিলা কৃষ্ণরাধা। তোমার লগে আমার হয় নাই দ্যাখা শরণার্থী শিবিরে যদি হইতো বুলেটের মালা গাঁইথা ট্রিগারের কলমা পইড়া বারাইয়া পড়তাম বর-কনে পৃথিবীর … Continued

নিখোঁজ সংবাদ

জানি না এখন তুমি কোথায় কেমন আছো মাগো এক ঘুটঘুটে অন্ধকার অজ্ঞাত মৃত্যুর গুহায় দাঁতে দাঁত চেপে জীবনের শেষ নিশ্বাসটুকুর জন্যে লড়াই করছি আমি! প্রতীক্ষা করছি জীবনের জীবনের মধুরতম মমতা আমাকে ঘিরে আছে আমার প্রাণের মধ্যে এখনো শোনা যায় মর্মর … Continued

ইথিকা আমার ইথিকা

ইথিকা, আমার ইথিকা এখন জেলে ভালোবাসার অপরাধে রাজবিধি তার দিয়েছে দণ্ডাদেশ। আমাদের দুজনার মাঝে একটি দেয়াল আজ রয়েছে দাঁড়িয়ে ভেতরের ছোট্ট এক সেলে ও যে কখন কেমন থাকে                       আমি জানি না, আমি জানি না। কোনোদিন হবে না কি মিলন- … Continued

মোহন রায়হানের রক্ত চাই

‘মোহন রায়হানের রক্ত চাই’ ঘোষণা হয়েছে রাজদণ্ডাদেশ শহরে নগরে সেটা সবাই শুনেছে। সতর্ক প্রহরী ঘোরে শহরের চারিদিকে হোটেলে চা-স্টল আর সিনেমা-কাউন্টারে গোয়েন্দা বিভাগ প্রতিমুহূর্তে পেতে রাখে শার্দূল-চক্ষু। কলেজের তরুণ-তরুণী ক্লাস ছেড়ে আমতলা ছুটে আসে দেখতে দেখতে প্রতিবাদসভা গর্জে ওঠে কলেজের … Continued

মেঘের শরীরে যাবো

মেঘের শরীরে যাবো ছোঁবো তার করমচাঠোঁট হিমেল কুয়াশা ফুঁড়ে থোকা থোকা শুভ্র কাশফুল সবুজ নরম ঘাস গোলাপগালিচা আমন্ত্রণ            নক্ষত্রের কারুকাজ বোনা রেশম চাদর পাতা উড়ে যাবো ভিন্ন গ্রহে আর কেউ পৌঁছে নি যেখানে মেঘের শরীর এতো কম্র মধুময় শিহরিত তুলতুলে … Continued

রণাঙ্গন থেকে

কমরেড শহীদ সিরাজ শিকদার’কে লোকালয়ে কৃষাণীর বিষণ্ন চোখের হাওয়া রাতজাগা পাখিদের গান শুনতে শুনতে একদিন আমি ঝড়ের দোলায় চলে যাবো প্রকম্পিত যুদ্ধ-ময়দানে আমাকে ফেরাবে তুমি কোন বিশ্বাসের ছলনায়? যুদ্ধ, প্রিয়তম যুদ্ধ ছাড়া প্রিয় কিছু নেই। আহা! আমার অরণ্য বসতি ফসল … Continued

পেটিবুর্জোয়া প্রেম

লাভলী, তুমি আমাকে ভালো না বেসে খুব ভালোই করেছো যদি ভালোবাসতে আমার হতো না কিছুই তবে প্রতিদিন সন্ধ্যার পূর্বেই ফিরে আসতাম ঘরে দরজা জানালা আটকে দিতাম ভূত প্রেত আর অন্যান্য                   পেটিবুর্জোয়া মেয়েদের ভয়ে। পিন্নি, তুমি ভালোবাসলে যাওয়া হতো না … Continued