আমি সেই মানুষ

posted in: নতুন লেখা | 0

আমি সেই মানুষ— যাকে মানুষ চেনে রাগী, জেদী, খ্যাপাটে বলে; যার চারপাশে ভাসে মারদাঙ্গা আর বিদ্রোহের গুজব। আমি চোখে চোখ রেখে কথা বলেছি, কারও ভয়ে চোখ নামাইনি কোনোদিন। ক্ষমতার উদ্ধত কলার চেপে ধরেছি, অন্যায়ের মুখোমুখি দাঁড়িয়েছি নির্ভয়ে, এমপি, মন্ত্রী, মাস্তান, … Continued

ব্যবহৃত আমি

posted in: নতুন লেখা | 0

না, চাই না কিছু, তবু— তুমি আমাকে ব্যবহার করতে পারো, নাব্য ভূমির মতো— যে মৃত্তিকায় বপন হয় তোমার সকল ইচ্ছের বীজ। ইচ্ছার লাঙ্গলে চষে নিতে পারো আমাকে বারবার, ক্লান্তিহীন— আমি তবু থাকবো নীরব, উর্বর, প্রস্তুত। তুমি যখন মহাদুঃসময়ে একাকী, সব … Continued

তবু তোমাকেই

posted in: নতুন লেখা | 0

সোনালি ঈগলের নিষ্ঠুর ঠোঁটে আমার হৃদপিণ্ড ছিঁড়ে নিয়েছ তুমি, রক্তস্নাত পৃথিবীর বক্ষ থেকে কেড়ে নিয়েছ সমস্ত আলোর উত্তরাধিকার। ধারালো নখরের আঘাতে অন্ধকারের গভীরে বিদ্ধ করেছ দৃষ্টি, ছিন্নভিন্ন করেছ আমার সমগ্র অস্তিত্ব— রক্তের উন্মত্ত স্রোতে ভেসে গেছে মাটি, হাড়গোড়ের আর্তনাদে কেঁপে … Continued

অচেনা আগুন

posted in: নতুন লেখা | 0

অচেনা আগুন— কেউ পোড়ে, কেউ পোড়ায়। যে পোড়ে, তার দগদগে ক্ষতচিহ্ন সবাই দেখে; আর যে পোড়ায়— সে থাকে অদেখা, অচেনা, অপরাধহীন মুখে! যে পোড়ে, তার জীবন ছাই হয়ে উড়ে যায় বাতাসে, আর যে পোড়ায়— সে সাজায় ফুলেল বসন্তের মুকুট, তার … Continued

ছাইভস্মের পাশে

posted in: নতুন লেখা | 0

কী এমন অপরাধে, তুমি এভাবে চলে গেলে— আমাকে প্রমিথিউসের মতো একা করে, বেঁধে দিলে অগ্নিশৃঙ্খলে, রক্তাক্ত পাহাড়ের চূড়ায়… কেড়ে নিলে রোদের উষ্ণতা, চাঁদের জোছনা মুছে দিলে, ভালোবাসার সব ঋতু, সব বর্ণ, ফুলের গন্ধ, হাসির উপকরণ— সবটুকুই কেড়ে নিলে তুমি! তুমি … Continued

দেয়া–নেওয়া

posted in: নতুন লেখা | 0

‘দেওয়ারও কেউ নেই, নেওয়ারও কেউ নেই’— তবু চেয়েছি দিতে, উজাড় করে দিতে; চাইনি কিছুই— একবুক ভালোবাসা ছাড়া। কতটুকু পেরেছি দিতে, কতটুকু নিয়েছি— তার হিসাব কখনো কষিনি। শুধু জানি, এই জীবনকে পূর্ণ করেছি দীর্ঘশ্বাসে, হাহাকারে, নিঃশব্দ আর্তনাদে। একদিন নদীকে বলেছিলাম— এক … Continued

যে কবিতাটি কেউ লেখেনি

posted in: নতুন লেখা | 0

আমি একটি কবিতা লিখতে চেয়েছিলাম— যে কবিতা আজও লেখা হয়নি, লেখেনি কেউ, হয়তো কোনোদিন লিখতেও পারবে না কেউ। সে কবিতা লিখিয়ে নিতে চেয়েছিলাম অনন্ত বিস্ময়ে স্তব্ধ আকাশকে দিয়ে— নীল শূন্যতার বুক চিরে যে ভাষা ঝরে পড়ে নক্ষত্রের নিঃশব্দ ধ্যান থেকে। … Continued

সে আমার বাংলা ভাষা

posted in: নতুন লেখা | 0

জন্মের প্রথম অন্ধকার ভেদ করে রক্তমাখা আলোয় যখন আমি নবজাত চিৎকারে কেঁপে উঠেছিলাম— ওয়া… ওয়া… সেই আদিম উচ্চারণের কম্পনে যে প্রথম সুর নেমে এসেছিল পৃথিবীর বুকে, সে আমার বাংলা ভাষা। আমার কাঁপা ঠোঁটে প্রথম যে শব্দ শিশিরভেজা কুঁড়ির মতো ফুটে … Continued

আবার যুদ্ধে যাব

posted in: নতুন লেখা | 0

আবারও হাতে নেব আগুন-চুম্বন-খাওয়া অস্ত্রআবার যুদ্ধে যাব—আমার রাইফেলের কালো নলের গভীর আঁধার থেকেজন্ম নেওয়া সেই রক্তাক্ত সবুজ স্বদেশপাঁচ দশকেও ছুঁতে পারিনি যে নির্দিষ্ট মুক্তির দিগন্ত—আজ সেই বিজয় ছিনিয়ে নিতে চায়সেই চিহ্নিত পরাজিত হায়েনাদের দল!আমার কৃষক—এখনো পায় না ফসলের ন্যায্য দাম,আমার … Continued

দুখের মতন ভালো আছি

posted in: নতুন লেখা | 0

আমি দুখের মতন, ভালোবাসার মতন, খুববেশি ভালো আছিসবুজ পাখিকে যারা ভালোবাসে, ভালোবাসে শ্যামল তরুকে যারানীলিমাকে ভালোবাসে, ভালোবাসে নদী জল ফুল নারী ভালোবাসেআমি তাদের মতন খুববেশি ভালো আছি আমি খুব ভালো আছি| তোমরা পাখির কান্না শোনোনি কখনো ভালোভাবে, তাহলে আমারকান্না নিশ্চয়ই … Continued

মানুষ জাগে আর আলো আসেই

posted in: নতুন লেখা | 0

তুই কেআমার বিশ্বাসে হাত তুলিস?আমার বন্ধুর বিশ্বাসে আগুন ধরাস?যার যার ধর্মবোধ—সে তার পথেই হাঁটবে।কারও মাথায় কোরআন,কারও বুকে গীতা,কারও নিঃশ্বাসে ত্রিপিটক,কারও কণ্ঠে গান,কারও নীরবতায় ধ্যান—তাকে বাঁধা দেবা তুই কেএ সিদ্ধান্ত তুই নিলি কবে?বল তো—শান্তির রাসূলের ধর্মকেহিংস্রতার ছুরি বানালো কে?আমার পূর্বপুরুষেরটুপি, দাড়ি, … Continued

আমার যাওয়া হয়না

বহুদিন যাওয়া পড়েনি তোমার কাছে তুমি নিশ্চয় খুব রেগে মেগে আর কখনোই কথা বলবে না এরকম প্রতিজ্ঞা নিয়ে বসে আছো আমিও ভিতরে ভিতরে বাড়ি পলাতক বালকের মতো খুব ভীত এতোদিন পর কিভাবে দাঁড়াবো তোমার সামনে কেউ কি এমন নিষ্ঠুর পাষাণ … Continued